১০ মিনিটের চার্জে ইয়ারবাড চলবে ৩ ঘণ্টা
বর্তমানে জনপ্রিয় যে কয়েকটি গ্যজেট ব্র্যান্ড আছে তার মধ্যে ভিভো অন্যতম। এবার নতুন আরেকটি ইয়ারবাড ভিভো টিডব্লুএস ৩ই আনলো সংস্থা। ইয়ারবাডটি ভিভো ভি৪০ সিরিজের একটি ইয়ারবাড।
স্লিক ডিজাইনের এই ইয়ারবাডস থাকবে একটি গোলাকার কেসের মধ্যে। ৩০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। আশপাশের অবাঞ্ছিত আওয়াজ প্রায় ৭৩ শতাংশ কমাতে পারে উল্লিখিত ফিচার।
ইয়ারবাডে রয়েছে এআই কল নয়েজ রিডাকশন ফিচার। এছাড়াও রয়েছে উইন্ড নয়েজ রিডাকশন ফিচারের উপস্থিতি। ইয়ারফোনে শব্দ শোনার ক্ষেত্রে বাতাসের প্রভাব কমায় এই ফিচার। ভিভোর নতুন ইয়ারবাডসে গুগল ফাস্ট পেয়ার, গুগল অ্যাসিসট্যান্ট, ওয়্যারিং ডিটেকশন, ফাইন্ড মাই ইয়ারফোন, স্মার্ট টাচ কন্ট্রোল সাপোর্ট রয়েছে।
অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ থাকে এবং চার্জিং কেসে ইয়ারবাডস থাকে তাহলে একবার পুরো চার্জ দিলে ৪২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু করলে ৩৬ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকে। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৩ ঘণ্টা ইয়ারফোন চালু থাকবে।
এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। তিন ধরনের সাউন্ড এফেক্ট রয়েছে ভিভোর এই ইয়ারবাডসে। সাদা এবং কালো রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ইয়ারবাডস।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের