আইন শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কাপ্তাই থানা পুলিশ
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম।
শুক্রবার (৯ আগষ্ট) তিনি এই প্রতিবেদকের নিকট জানান, কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা রক্ষায়, মানুষের জানমাল সুরক্ষায় সার্বিক পরিস্থিতি পরিচালনায় কাপ্তাই থানা পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শুক্রবার বেলা ২টার পর থেকে কাপ্তাই থানায় সব কার্যক্রম সম্পূর্ণভাবে চালু হয়েছে। ইতিমধ্যে থানার সকল সদস্য, এসআই, এএসআই সকলে কাজে নিয়োজিত আছে। ডিউটি অফিসার ও ফোর্সরা দায়িত্ব পালন করছে।এছাড়া কাপ্তাই উপজেলার সর্ব সাধারণকে থানার পুলিশ সদস্যদের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগীতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে কাপ্তাই থানা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পূর্ণভাবে চালু হওয়াতে কাপ্তাইবাসীর নিকট সস্তি ফিরে এসেছে। স্থানীয় অনেক বাসিন্দা বলছেন, কাপ্তাই শান্তিপূর্ণ এলাকা। আমরা আশা করছি কাপ্তাই উপজেলায় সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং উপজেলায় শান্তি ফিরে আসবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied