ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পূর্বধলার শিহাবের উন্নত চিকিৎসা প্রয়োজন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৯-৮-২০২৪ রাত ৮:৩২

কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ৫দিন যাবত চিকিৎসাধীন অবস্থায় আছেন মেধাবী শিক্ষার্থী তাওহীদ আলম শিহাব। সে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এ বছর এইচ.এস.সি পরীক্ষায় অংশগহণ করছিল এবং পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার বাড়ী নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী গ্রামে। তার পিতা মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বিজিবিতে কর্মরত এবং মাতা সেলিনা শরীফ পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিহাবের দাদা পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল আজিজ তালুকদার।

পারিবারের লোকজন জানায়, তাওহীদ আলম শিহাব কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই রাজপথে ছিল। গত ৪ আগস্ট শিহাবসহ সাধারন শিক্ষার্থীদের একটি মিছিল ঝিগাতলা মোড় থেকে সাইন্সল্যাবে যাচ্ছিল। একই সময়ে অপরদিকে থেকে যুবলীগের একটি মিছিল আসলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সীমান্ত স্কায়ারের সামনে শিহাব গুলিবিদ্ধ হয়। পরে সহপাঠীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে বিজিবি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার একটি অস্ত্রোপাচার হলেও বুক বিদ্ধ হয়ে প্রবেশ করে ভেতরে আটকে থাকা গুলি এখনো বের করা সম্ভব হয়নি।

তাওহীদ আলম শিহাবের চাচা মো: আরিফ খান জানান, শিহাব একজন মেধাবী শিক্ষার্থী। কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়। বর্তমানে বিজিবি হাসপাতালে তার একটি অস্ত্রোপাচার হলেও বুকের ভেতর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। চিকিৎসক জানিয়েছেন আর কিছুদিন পর আরও একটি অস্ত্রোপাচারের মাধ্যমে গুলি বের করার চেষ্টা করা হবে।

কোটা সংস্কার আন্দোলনে নেত্রকোণার পূর্বধলা উপজেলার সমন্বয়কদের একজন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মো: নাজমুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আন্দোলন করতে গিয়ে পূর্বধলার মেধাবী শিক্ষার্থী শিহাব গুলিবিদ্ধ হয়ে ৫ দিন যাবত চিকিৎসাধীন আছেন। গুনেছি গুলি তার বুক বিদ্ধ হয়ে ভেতরে আটকে থাকলেও এখনো বের করা সম্ভব হয়নি। তাই তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে অতি দ্রুত বুকের ভেতর থেকে গুলি বের করে সুস্থ্য করে তোলার জন্য বর্তমান অন্তরবর্তী সরকারের প্রতি আহবান জানান।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়