সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে বি-এনপির মতবিনিময় সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বি-এনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান গতকাল শনিবার দূপুরে সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ এলাকায় সাংবাদিকদের সাথে তার নিজ বাড়িতে বিএনপি'র নেতা কর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পর। বাংলাদেশকে চূড়ান্ত রূপ দিতে বাঁধাগ্রস্থ করার জন্য সূচনা লগ্নেই আওয়ামী লীগের দোসর ও ষড়যন্ত্রকারীরা সমাজে এক ধরনের বিশৃঙ্খলা লুটপাট অগ্নিসংযোগ ঘটনা সৃষ্টি করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্পষ্ট সাংগঠনিক নির্দেশনায় আমরা সোনারগাঁ সকল বিএনপির নেতাকর্মীরা শিক্ষার্থীদের পাশে থেকে দাঙ্গাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে দিনরাত সরকারি বিভিন্ন দপ্তর থানা উপজেলা পাহারা দিয়ে যাচ্ছি।
এসময় বক্তারা বলেন সোনারগায়ে কোন সংখালঘু পরিবারে ,সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বা কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে হামলা হয়নি
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম, উপজেলার বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর, সোনারগাঁও পৌরসভার বিএনপির সভাপতি শারজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সহ সভাপতি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলাম সজিব, পিরোজপুর ইউনিয়নের তাতুয়াকান্দি এলাকার বিএনপি নেতা হাজী ফজলুল হক কন্টাকটার, মোঃ আমিন, রফিকুল ইসলাম,শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা গাজী মালেক, আব্দুল আউয়াল মেম্বার, বিএনপি নেতা জয়নাল মেম্বার প্রমুখ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম
শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ
কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু
বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা