র্যাবের অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার গাবতলী কালীবাড়ী বাজার এলাকায় অবস্থিত আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রাজু আহম্মেদের স্ত্রী মোছা. এমেলি (২২), হাফিজুল হক ওয়ালিদের স্ত্রী মোছা. রিমা বেগম (২৫), মৃত এনামুল হকের স্ত্রী শেফালী (৬০) এবং আজিজুর রহমানের ছেলে হাফিজুল হক ওয়ালিদকে (২৮) আটক করে। তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ২২০ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. হান্নানুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায়। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মুক্তাগাছা থানার বিভিন্ন এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে। এসব অবৈধ মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে মাদকমুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃতদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার