মান্দায় আ.লীগ নেতার মারপিটে বিএনপির এক সদস্য নিহত
নওগাঁর মান্দায় আ.লীগের নেতার মারপিটে বিএনপির এক সদস্য নিহত হয়েছে।রবিবার বেলা ১২ টার সময় উপজেলার পরানপুর ইউপির সোনাপুর ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৬৭) সোনাপুর ফকিরপাড়া গ্রামের মৃত তছির উদ্দীন মন্ডলের ছেলে ও ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য।
অপর দিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশি মৃত ইনতাজ আলীর ছেলে আবুল কালাম (৪৬) ও এর ছেলে আব্দুর রাজ্জাক (২১)।
সরেজমিনে গেলে জানাগেছে, ঘটনার দিন অভিযুক্তরা নিহতের বাড়ীর পার্শ্বে ধানক্ষেতে আগাছা উঠানোর জন্য কাজ করতে আসেন। এসময় অভিযুক্তরা জমির আগাছা উঠিয়ে নিহতের বাড়ীর দেয়ালে নিক্ষেপ করেন। নিষেধ করল নিহত ব্যক্তিকে মারপিট শুরু করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুত্বর আহত হয়ে মারা যান।নিহতের লাশ উদ্ধার বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
এমএসএম / এমএসএম
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক