সুবর্ণচরে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বিত্তরা
নোয়াখালী সুবর্ণচরে এক অসহায় পরিবারের প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দিয়েছে দূর্বিত্তরা।
এ ঘটনায় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারটি।গত বুধবার ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম ব্যাগ্যা গ্রামে।ক্ষতিগ্রস্ত মধ্যম ব্যাগ্যা গ্রামের মৃত ধুদা মিয়ার পুত্র মোঃ সিরাজ ওরপে সেলিম (৫০) তার স্ত্রী আয়েশা বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মধ্যম বাগ্গ্যা গ্রামের মৃত আব্দুর রবের আব্দুল হাদীর নেতৃত্বে মধ্যম বাগ্গ্যা গ্রামের পুত্র মনির উদ্দিন (৫০), নুর উদ্দিন, নুর উদ্দিনের পুত্র শাহাদাত(২৫), মনির উদ্দিনের পুত্র আলমগীর(২৪) মাহমুদ উল্যাহর পুত্র আবু তাহের (৫২) সিরাজের পুত্র রফিকুল ইসলামসহ অজ্ঞাত ৩০/৪০ জনের একদল লাঠিয়াল বাহিনী নিয়ে বুধবার দুপুর ১ টার সময় বাড়ীতে প্রবেশ করে। সকলকে ঘর থেকে বের হতে ২০ মিনিট সময় দেয় পরে সবাই আতংকিত হয়ে বের হয়ে গেলে পুরো বাড়ীতে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ঘরে থাকা কোন আসবাব পত্র বের করতে পারেননি ভুক্তভোগী পনিবারটি। ঘরে থাকা সকল আসবাব খাট, পালং,ফার্নিচার, হাড়ি পাতিল, জামা কাপড়, মূল্যবান জিনিসপত্র, নগদ টাকা, স্বর্নালংকার, গুরু ছছাগল, হাঁস মুরগি,সহ মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। বাদ যায়নি পবিত্র আল কোরআন। এতে তাদের ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী করেন পরিবারটি।
এলাকাবাসী বলেন, আবু তাহের এবং আব্দুল হাদীসহ হামলাকারীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে এ ঘটনা ঘটায়। সরকার পতনের ৩ দিনের মাথায় তারা সঙ্গবদ্ধ হয়ে বাড়ীটি পুড়িয়ে দেয়। এ বাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলছে, এ বিষয়ে উভয়পক্ষের কোর্টে মামলা চলমান কিন্তু প্রকাশ্য এমন ন্যাক্কার জনক ঘটনার উপযুক্ত বিচার চান এলাকাবাসী।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আগুন দেয়ার বিষয়ে সম্পূর্ণ অস্বিকার করেন অভিযুক্ত আব্দুল হাদিসহ অভিযুক্তরা।এমন ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অতংকে আছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার দাবী করেন এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবারটি।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনা কেউ জানায়নি এবং লিখিত অভিযোগও করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ