ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ১:৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। দেশব্যাপী এই আন্দোলনে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা।গত রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন প্রজ্জ্বলন করা হয়। এসময় মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এবং পাশ্ববর্তী স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় শতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল সকল শিক্ষার্থীদের নিয়ে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে কণ্ঠ মেলান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ২৪ এর ছাত্রজনতার যেই ত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করতে পেরেছি সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে আমাদের মোমবাতি প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক পরিবেশনা।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ