ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ২:২১

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নাগরপুর উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ সভাপতি আহাম্মদ আলী রানা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি'র যৌথ নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্লোগানে স্লোগানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি আ.লীগের শাসনামলে হত্যা, গুম ও আয়নাঘরে আটকে রেখে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি জানান নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী লীগ দেশে যে হত্যা, গুম-খুন, লুটপাট চালিয়েছে তার পরে তাদের রাজনীতির কোনো অধিকার থাকে না। মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করেছে তারা। তাই তাদের রাজনীতি ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা