ফরিদগঞ্জের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড, শহরের বাজার চত্বর, কোরোয়া মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।
এদিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মাঝে।
ফরিদগঞ্জ থানার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন জানান, কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে নেমেছে। শিক্ষার্থীরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। এতে অনেকটাই শৃঙ্খলা মেনে যান চলাচল করছে।
কার-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আবু তাহের বলেন, গণঅভ্যুথানের পর আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেখানে আমাদেরও দায়িত্ব রয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সকল চালককে দায়িত্বশীল আচরণ করতে হবে। কথায় কোন চাঁদাবাজী বা দুর্নীতি হলে সাথে সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন তিনি।
এসময় শিক্ষার্থী মাহবুব রাব্বানী, নাইমুল হাসান পিয়াল, রেহাজ আহমেদ, মো. হামিম, আবির হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত