ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবির শিক্ষককে বরখাস্তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:৪৭

শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপিকে বরখাস্তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের এক বৈঠকে এ আল্টিমেটাম দেন তারা।এ সময় শিক্ষার্থীরা বলেন, কামরুন্নাহার লিপিকে শিক্ষক হিসেবে সম্বোধন করতেও আমাদের লজ্জা হচ্ছে। তিনি সারাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সুইপার (ঝাড়ুদার) বলে সম্বোধন করেছেন। এছাড়া তথাকথিত শিক্ষক লিপি আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এবং নিপীড়কদের পক্ষে অবস্থান নিয়েছেন। এসময় কামরুন্নাহার লিপিকে বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

কামরুন্নাহার লিপি গত ১৭ জুলাই তার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘কেউ আমাকে সুশীল আর নিরপেক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বঘোষিত রাজাকার দাবি করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তাদের চরম প্রতিপক্ষ।’

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু