আন্দোলনে আহত জুবায়ের পাশে মামুন বিশ্বাস ও জামাত-শিবির
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোটা সংস্কার আন্দোলনে চোখ হারিয়েছে জুবায়ের । এমন একটি সংবাদ প্রতিদিনের বেস কয়েকটি জাতীয় গনমাধ্যমে প্রচার হয় । তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই আহত জুবায়েরের পাশে দারিয়েছে সিরাজগঞ্জ জেলার আইকন মানবতাবাদি মামুন বিশ্বাস ও জামায়ার-শিবিরের নেতাকর্মীরা ।
সোমবার সকালে মামুন বিশ্বাস জুবায়েরের বাড়িতে এসে ফেজবুক বন্ধুদের সহায়তায় জুবায়েরের চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করার আস্বাস দেন । বিকাল ৪টায় জুবায়েরের বাড়িতে জুবায়েরকে দেখতে আসেন জামায়াতের কামারখন্দ উপজেলা শাখার আমি ইউসুফ আলী । এসময় জুবায়েরের সার্বিক খোজ খবর নেন ও সম্মিলিত মোনাজাত করেন । পরে জুবায়েরের হাতে প্রাথমিকভাবে নগদ দশ হাজার টাকা তুলে দেন আমির । এবং পরবর্তিতে জুবায়েরের চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন ।
উল্যেখ্য, কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতায় প্রাণ হারিয়েছেন ও গুরুতর আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। নির্মম মৃত্যুসহ রয়েছে অসংখ্য শিক্ষর্থীর দৃষ্টি হারানোর মতো হৃদয় বিদারক ঘটনা। এ আন্দোলনে পুলিশের ছররা বুলেটে এক চোখ হারিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সরকারি হাজি কোরপ আলি মেমোরিয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থী জুবায়ের হাসান জিহাদ ।
গত ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে বের হওয়া র্যালিটি বাজার ষ্টেশস চত্বরে পৌছালে পুলিশের নির্মম হামলার শিকার হন এই সাধারণ ছাত্র। কিছু বুঝে উঠার আগেই পুলিশের অতর্কিত গুলি ভেদ করে বাম চোখের কর্নিয়া। তাকে বাঁচাতে আহত অবস্থায় তড়িঘড়ি সিরাজগঞ্জের ডাঃ এম এ মতিন চক্ষু হাসপাতালের উদ্দেশে ছুটে চলে বন্ধুরা। পরে সেখানে এই চিকিৎসা না থাকায় ঢাকায় নেয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা । পরে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে তার ২টি অপারেশন হয় ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied