মান্দায় সংখ্যালঘু পরিবারের জমি দখল: ফসল রোপনে বাঁধা
নওগাঁর মান্দায় আ.লীগ কর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সংখ্যালঘু পরিবারের পৌণে ৪ বিঘা ফসলি দখল করে নিয়েছেন। দখল দৌরাত্ম ও অভিযুক্তদের ভয়ে সংখ্যালঘু পরিবার আমন মৌসুমের ফসল উৎপাদন করতে পারেনি। ফসল রোপণ করতে না পরায় পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় আছেন ভুক্তভোগী অসিম কুমার প্রামানিক।
ভুক্তভোগী অসিম কুমার উপজেলার নুরুল্যাবাদ পালপাড়া এলাকার মৃত উপেন্দ্রনাথ পালের ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার বড় চকচম্পক গ্রামের মৃত হস উদ্দীনের ছেলে শাহাদ আলী, সেকেন্দার আলী, আব্দুল জলিল, আব্দুস ছাত্তার, আলতাব হোসেন ও দুলাল হোসেন।
ভূক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানাগেছে, গত সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দে ভুক্তভোগী উজ্জ্বল ও অসিত পাল এস এ, আর এস খতিয়ান মূলে গনেশ নামে এক ব্যক্তির বিবাদমান জমি ক্রয় করেন। অদ্যবধি থেকে ভূক্তভোগী পরিবার দখল এবং চাষাবাদ করে আসছিলেন। হঠাৎ করে অভিযুক্তরা ক্রয়কৃত বড় চকচম্পক মৌজার হাল ৯৩ খতিয়ানের ১১০,১০১ ও ২৯৮ দাগের জমি দখল চেষ্টার পায়তারা করছেন। একই সাথে ফসল রোপণে বাঁধা প্রদান করেন। অভিযুক্তরা আদালতে একটি মামলা দায়ের করে উক্ত জমি দখলের চেষ্টাসহ রোপণ কাজে বাঁধা প্রদান করেন। আমরা প্রাণনাশের ভয়ে জমিতে আমন ধান রোপণ করতে পারিনি। অচিরেই জমি ফিরিয়ে পেতে প্রাশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভূক্তভোগী পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জলিল বলেন, ২০ সালের খতিয়ানে আমরা জমির মালিক এর কারণে আমরা জমিতে বাঁধা দিয়েছি এবং আদালতে একটা মামলা করেছি। মামলা রায় এখনো হয়নি। তারা যদি উপযুক্ত কাগজ পত্র আমাদেরকে দেখায় তাহলে আমরা জমি ছেড়ে দিবো।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এসংক্রান্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল