ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ২:২৯

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ ও দুর্নীতিমুক্ত চর ওয়াপদা  ইউনিয়ন পরিষদ চেয়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা ও এলাকাবাসী।

১৪ আগস্ট (বুধবার) বেলা ১২টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার থেকে একটি মিছিল বের হয়ে  ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ছাত্র জনতা সহ  শত শত এলাকাবাসী।

এসময় চর ওয়াপদা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান ভূইয়াসহ উপজেলা এবং সারা দেশের সকল অবৈধ চেয়ারম্যান মেম্বারদের  পদত্যাগ করতে নানা স্লোগান দেন তারা। পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজ সেবক ও বাজার ব্যবসায়ী আব্দুর রহিম সওদাগর,  মোঃ জাকের হোসেন সৈকত, মোঃ জাবেদ, এম্বিশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক আরেজ খান নীল, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন রানা, চরকাজী মোখলেস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদ, ঢাকা মোহাম্মদপুর কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্ময়ক আজাদু্ল ইসলাম রনি প্রমুখ।

 বক্তারা মান্নান চেয়ারম্যানকে পদত্যাগ করতে ১ সপ্তাহের সময় দিয়ে বলেন,চেয়ারম্যান নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্য, চালচুরি, নারী কেলেংকারী সহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে জড়িত আছে  নানা অসামাজিক কর্যকলাপে তাই আমরা এই চেয়ারম্যান চাই না। শেখ হাসিনা সরকারের সময় যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচন অবৈধ।  সংসদ যেহেতু ভেঙ্গে দেয়া হয়েছে তাই অবৈধ নির্বাচনে নির্বাচিত কোন চেয়ারম্যান মেম্বার কেউ তাদের কার্যক্রম চালাতে পারবেনা,  সবাই অবৈধ।  রাতের ভোটে,  জাল ভোটে নির্বাচিতরা কখনো মানুষের চেয়ারম্যান হতে পারেনা। চর ওয়াপদার চেয়ারম্যান আব্দুল মান্নানসহ সুবর্ণচরের সকল চেয়ারম্যানকে পদত্যাগ করার দাবী জানান ছাত্র জনতা। 

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি