ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাদিক এগ্রোর উচ্ছেদ করা জমিতে বিএনপির একটি অফিস হলেও পরবর্তীতে ভেঙে ফেলা হয়


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৩:৩২

আলোচিত-সমালোচিত সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলো মাস খানেক আগে উত্তর সিটি কর্পোরেশন। বেশ কিছুদিন জায়গাটি খালি পড়ে ছিলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই সেই জায়গাটিতে দেখা গেছে রাজনৈতিক কার্যালয়৷ সাইনবোর্ডে বিএনপির নাম। বিষয়টি দলের শীর্ষ পর্যায় পর্যন্ত পৌছে গেছে। শেষমেষ নিজেরাই নিজেদের নামের রাজনৈতিক কার্যালয় উচ্ছেদ করেছে বিএনপি এমন তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কয়েকজন। 

সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক নিজে রাজধানীর মোহাম্মদপুরের সাত সমজিদ হাউজিং এলাকায় যান। সেখানে খালের জায়গায় গড়ে তোলা রাজনৈতিক কার্যালয়টি দেখে তা ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। 

দলীয় নির্দেশ পেয়েই নিজেরাই নিজেদের কার্যালয় ভাঙেন বিএনপির নেতাকর্মীরা। স্থাপনাটির গায়ে সাত সমজিদ হাউজিং ইউনিট বিএনপির সাইনবোর্ড লেখা ছিলো। 

এর আগে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনা খতিয়ে দেখতে নির্দেশ দেন। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন মেজর জিয়ার পুত্র তারেক রহমান, এটি একটি ইতিবাচক বলে মনে করেন স্থানীয়রা।

এদিকে শুধু বিএনপির রাজনৈতিক কার্যালয় নয়, খালের দখলমুক্ত হওয়া জায়গায় এক টানা কাঁচা ঘর নির্মাণের চেষ্টা করেছিলেন স্থানীয় দখলদাররা। তবে আপাতত বন্ধ রয়েছে সব ধরনের দখলদারি। 

এরইমধ্যে অন্তত ২০টি ঘর নির্মাণের জন্য বাঁশের খাচাও তৈরি করা হয়েছিলো। তবে বিএনপির নেতাকর্মীদের অভিযানের মুখে এসব অবৈধ স্থাপনা নির্মাণও বন্ধ করা হয়। একই সঙ্গে বাঁশের যে খাচা এরইমধ্যে নির্মাণ করা হয়েছিলো,তা সরিয়ে নিতে দেখা যায় দখলদারদের। 

আবার রামচন্দ্রপুর খাল উদ্ধার করে পুরো জায়গাটি উন্মুক্ত করেছিলো সিটি করপোরেশন। কিন্তু স্থানীয় কিছু ট্রাক শ্রমিক দখলের উদ্দেশ্যে টিনের প্রাচীর তৈরি করেছেন দখলমুক্ত জায়গায়। বুধবার সেগুলোও ভেঙে দেন বিএনপির নেতাকর্মীরা৷

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির