ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৪:৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপির সহ সভাপতির পদ থেকে সাবেক কাউন্সিলর মোঃ মতিন ভূঁইয়াকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা ।  ১৪ আগষ্ট বুধবার সকালে উপজেলার যাত্রামুরা এলাকায় সংবাদ সম্মেলনে বহিস্কৃত সহ সভাপতি  আব্দুল মতিন ভুইয়া  বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের নির্যাতনে  ১২ টির বেশি রাজনৈতিক  মামলায় অভিযুক্ত হয়েছি।  সভা সমাবেশে যোগ দিয়েছি। শুধুমাত্র  আমি বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থক হওয়ায় পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যা অন্যায় ভাবে করা হয়েছে। তাই এ বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। সংবাদ সম্মেলনের পর মতিন ভুঁইয়া সমর্থিত তারাবো পৌর বিএনপির নেতাকর্মীরা যাত্রামুড়া থেকে তারাবো বিশ্বরোড এলাকায়  একটি বিক্ষোভ মিছিল বের করেন। 
তবে, এ বিষয়ে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মতিন ভুঁইয়াকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বিএনপির নাম ভাঙ্গিয়ে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে তারাবো পৌরসভার রূপসী এলাকায় একই দিন দুপুরে প্রতিবাদ সভা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ প্রধান। এতে যোগ দেন তারাবো পৌর বিএনপি যুবদল,ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের রূপসী মোড়ে ট্রাফিকে স্বেচ্ছায় দায়িত্বরত শিক্ষার্থীদের খাবার ও পানীয় বিতরণ করেন তিনি। 
প্রতিবাদ সভায় স্থানীয় হিন্দু নেতারা বলেন, তাদের কোন মন্দিরে হামলার ঘটনা ঘটেনি। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক বিরোধে হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন,  পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা 
খন্দকার আরিফ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৪ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা শাহ আলম প্রধান,  মীর মফিজুল ইসলাম  প্রমূখ। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা