কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচী
যশোরের কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুই দিনব্যাপী কর্মসূচি প্রথমদিন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন বুধবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর কুতুবউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিরউদ্দিন মিহির, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তাক, যুবদল নেতা আব্দুল গফুর, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ূন কবির সুমন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুবনেতা তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বক্তৃতাকালে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবী করেন। আগামীকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied