ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হিলি স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১২:২০

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে আজ। তবে এ সময় উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এ কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সে দেশের ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

T.A.S / T.A.S

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার