ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে শেখ হাসিনার ফাঁসির দাবীতে অবস্থান কর্মসূচি


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১২:৫৮

নোয়াখালী সুবর্ণচরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবীতে ২ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১৪ আগস্ট (বুধবার) বিকেল ৪ টায় সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথায়  অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা বিএনপি,  যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেদৃবৃন্দ।

সুবর্ণচর উপজেলা বিএনপি নেতা বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় ও চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্যাহ সওদাগরের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্নচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী।

অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন,  নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক শামীম খান,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা  শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু,  সদস্য সচিব আলমগীর চৌধুরী,  যুবদলের যুগ্ন আহবায়ক কাজী অস্রু, রিয়াজ সিদ্দীকি সৈকত, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সদস্য সচিক এনায়েতুল ইসলাম,  উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহান, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরেজ খান নীল,  জেলা ছাত্রদলের সহসভাপতি ইমাম ইবনে ওয়াদুদ,  চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈন উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সালা উদ্দিন, আরো উপস্থিত ছিলেন, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ন সাধারন সম্পাদক হারুন অর রশিদ (হারুন মুহুরীসহ উপজেলা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মিবৃন্দ।

বক্তারা বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে হাজার হাজার গুম,  খুন করেছেন, সব শেষে ছাত্র আন্দোলনেও শত শত ছাত্র ভাইদের হত্যা করেছে অনতিবিলম্বে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে। শেখ হাসিনার পতনের পর কিছু অসাধু কুচক্রী মহল  সাধারন মানুষকে হয়রানী করছে। অতিতে অনিয়ম দূর্ণিতী আওয়ামীলীগ করেছে কিন্তু বিএনপি তাদের মত দল নয়, বিএনপি প্রতি হিংসার রাজনিতী করে না, যারা বর্তমানে লুটপাট করছে তারা আওয়ামলীগের সমর্থক তারা এসব করে বিএনপির ওপর দায় চাপাতে সড়যন্ত্রে লিপ্ত। দেশ স্বাধীন করেছে ছাত্ররা কিন্তু কিছু অতি উৎসাহী মানু্ষ, নিজেদের আখের গোচানোর জন্য জ্বালাও পোড়াও, ভাংচুর, জবর দখল করছে এরা অনুপ্রবেশকারি।  দেশের সকল চেয়ারম্যান মেম্বারদের পদত্যাগের দাবী জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি