ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

খুনি হাসিনার ফাঁসির দাবিতে মান্দায় বিএনপির অবস্থান কর্মসূচি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১:৪৬

"রক্তে ভেজা বাংলায়-খুনি হাসিনার ঠাঁই নাই"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা খুনি হাসিনার ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে  উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বলেন, ফ্যাসিষ্ট হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর নির্বিচারে যে গুলি চালিয়েছেন, হত্যা করেছেন তার ও তার  দোসরদের বিচার নিশ্চিত করতেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।যতক্ষণ খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবে না,ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো। বাংলার মাটিতেই এদের কবর দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।এছাড়াও অচিরেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।অবস্থান কর্মসূচি শেষে শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত হোসেন কোকোসহ সম্প্রতি ছাত্র আন্দোলনে নিহত সকল বীর সেনানীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। 

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক  সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক বারী টিপু,যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু,মোজাম্মেল হক,নাজমুল হক নাজু, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মতিন, যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক এ্যাড.মিজানুর রহমান,সদস্য মিজানুর রহমান নান্টু,
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক  শামশুল ইসলাম বাদল, ও ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জান সালেকসহ দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা