পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মা সহ ২ সন্তান নিহত, আটক ১
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের মা সহ দুই সন্তান নিহত হয়েছেন।
বুধবার রাত আনুমানিক ১১টায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনাটি ঘটে৷ জানা গেছে নিহত হলেন, ওই এলাকার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১২), সায়াম (৯)।
পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা যায়, রাতে সেলিম পাশ্ববর্তী বোদা বাজারে অবস্থিত তার কাপড় দোকান বন্ধ করে বাড়িতে যায়। এসময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকে। দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে খবর
দেয়।
আটোয়ারী থানার ওসি মুসা মিয়া জানান, ঘটনাস্থলে এসে ছুরিকাঘাতে মৃত একজন মহিলা ও তার দুই সন্তানের লাশ ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখি। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিন এর প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এঙ্গেলে তদন্ত চালানো হবে। লাশগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আটোয়ারি থানা একই এলাকার নবীন ইসলাম নামের একজন কে আটকের বিষয় টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ