ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ডে বিএনপির অবস্থান কর্মসূচি পালন হয়েছে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ২:৫২

১৫ আগস্ট এর নামে অরাজকতা প্রতিরোধ করতে ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদপুর এলাকায়  ওয়ার্ডে ওয়ার্ডে নেতাদের অবস্থান কর্মসূচি পালন। 

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিএনপি'র উদ্যোগে (১৫ আগস্ট) মোহাম্মদপুর বসিলা রোডে ময়ূর ভিলার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম (নিরব) এর নির্দেশে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড এর বিএনপির সভাপতি মান্নান হোসেন (শাহিন) সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (অপু) এসময় ৩৩ নং ওয়ার্ড এর একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

নেতারা বলেন,১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ আবার সংগঠিত হতে পারে, এমন আশঙ্কায় বিএনপি ‘গণহত্যা’র অভিযোগে বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে দুই দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি । এ ছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়ার কর্মসূচি দেয় বলে জানান।  ৩৩ নং ওয়ার্ড ছাড়াও মোহাম্মদপুর এবং ঢাকা ১৩ আসনে সবকটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। নেতারা বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো অরাজকতা প্রতিহত করতে বিএনপি সহ ছাত্রদল যুবদল ও বিএনপির অঙ্গসংগঠন মাঠে রয়েছে। যেকোনো অরাজকতা প্রতিহত করার কথাও বলেন বিএনপির নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির