ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র উদ্ধার করলেন পুলিশ ও সেনাবাহিনী


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ২:৫৮

রাজশাহীর দুর্গাপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি রিভলভার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, পিস্তলের ২৮ রাউন্ড গুলি ও শর্টগানের ৭টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। বৃহস্পতিবার(১৫ আগস্ট) উপজেলার নওপাড়া ইউনিয়ন থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা'য় নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় শ‌পিং ব্যাগের ম‌ধ্যে অস্ত্র গু‌লি দেখতে পায় এলাকার লোকজন পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল স্থানীয়রা থানায় খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে একটি রিভলভার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, পিস্তলের ২৮ রাউন্ড গুলি ও শর্টগানের ৭টি গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার ওহায়েস কেরানী)  বলেন, অস্ত্রের খবরটি সর্ব প্রথম স্থানীয়রা থানায় জানায় থানা পুলিশ আমাদের খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টহলটিম অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ