ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিতে আদেশ সংশোধনের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৩:৩

কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অর্থাৎ প্রশাসনিক, পরিচালনগত ও অর্থ ব্যয়ের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই স্মারকলিপির বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়।

এ ছাড়া দেশের আর্থিক খাত ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি জানিয়েছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। তাদের দাবি, স্বার্থের সংঘাত ও ব্যাংকিং খাতে দ্বৈতশাসন রোধকল্পে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি করা হোক। ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধি ও অন্যান্য সংস্কারের দাবি করেছে তারা। অন্যান্য দাবির মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের কাঠামোগত সংস্কার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক পদে অন্তর্ভুক্তকরণ, পূর্ণ মন্ত্রীর মর্যাদা প্রদান ও গভর্নর হিসেবে খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ বা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা নিয়োগ; ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধানের পদকে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পদে রূপান্তর ও সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ, যেমন সুদহার, বিনিময় হার, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ইত্যাদি প্রক্রিয়া রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত রাখার দাবি করেছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদকে গ্রেড-১, পরিচালকের পদকে গ্রেড-২ ও অতিরিক্ত পরিচালকের (০৮) পদকে গ্রেড-৩–এ উন্নীতকরণ এবং পদক্রমে এ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনের দাবি জানানো হয়েছে।

বিগত সময়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সুবিধা বাতিল বা হ্রাস করা হয়েছে, তা পুনর্বহালের দাবিও করেছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ ছাড়া অন্তর্মুখী প্রবাসী আয়ের প্রবাহ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদেশের বাংলাদেশ মিশন বা দূতাবাসগুলোয় ব্যাংকিং এটাচি পদ সৃষ্টিপূর্বক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়েছে। অর্থ পাচার রোধ ও দেশের আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনতে এসব প্রস্তাব অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন