রাজধানীর মোহাম্মদপুরে ৩৪ নং ওয়ার্ডে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করেছে নেতারা
১৫ আগস্ট এর নামে অরাজকতা প্রতিরোধ করতে বিএনপির ওয়ার্ডে ওয়ার্ড নেতাদের অবস্থান কর্মসূচি পালন। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিএনপি'র উদ্যোগে (১৫ আগস্ট) মোহাম্মদপুর সাতমসজিদ রোডে ৩৪ নং ওয়ার্ডে।অবস্থান কর্মসূচি পালন করেন। ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সাইফুল আলম (নিরব) ও সোহেল রহমানের নির্দেশে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে জানান বিএনপির নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন,মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি ওসমান গনি শাজাহান, জামাল হোসেন টুয়েল, মোহাম্মদপুর থানার যুগ্ম আহবায়ক এমএস আহমেদ আলী।দেলোয়ার হোসেন মামুম, মোহাম্মদ সাজু, মোঃ জাহাঙ্গীর, খায়রুল বাসার মুক্তি। কর্মসূচিটির আয়োজনে ছিলেন ৩৪ নং ওয়ার্ড এর বিএনপির মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া সোহেল। এসময় ওয়ার্ড বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকাসহ সারা দেশে ‘অবস্থান’ কর্মসূচি পালনের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করা হয়। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ‘গণহত্যা’র অভিযোগে শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয় বলে জানান নেতারা। এর আগে ঢাকায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ ছাড়াও ঢাকার অন্যান্য কার্যালয়ের সামনেও নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। মোহাম্মদপুর সহ ঢাকা ১৩ আসনে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই কর্মসূচি পালন করেছে বিএনপির সহ তাদের অঙ্গসংগঠন।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ