ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৩:৩৭

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে  মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাটুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে ২য় দিন বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই অবস্থান কর্মসূচী পালিত হয়।

এতে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সহ- সভাপতি রোকনুজ্জামান (রোকন), উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ (বিল্পব), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক আমির হামজা,উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সাইফুল ইসলাম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান সহ ছাত্রদল যুবদল ও অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

অবস্থান কর্মসুচিতে সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকার বলেন, বহু রক্তের বিনিময়ে ছাত্র-জনতার অর্জিত বিজয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ও তার প্রভুরা নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে যাতে কোন ষড়যন্ত্র কিংবা আমাদের কোন ভুলের কারণে এই বিজয় হাতছাড়া না হয়। তিনি বলেন, দেশের জনগণ শেখ হাসিনাসহ তার দোসদের বিচার চায়। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রতিটি ঘটনার বিচার এই বাংলার মাটিতে করা হবে। বিএনপি সব সময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে।  

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান