পূর্বধলায় বিএনপি'র দু'পক্ষের পৃথক কর্মসূচি পালন
নেত্রকোনার পূর্বধলায় দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির হাবিব সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক, ১৬১ নেত্রকোনা-৫ ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এসময় বক্তব্য রাখেন -নেত্রকোনা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য আব্দুর গফুর, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা শাখা শ্রমিক দলের সভাপতি তাহের ফকির, উপজেলা শাখা মৎস্যজীবি দলের সভাপতি আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।
অন্যদিকে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ইশতাক আহমেদ বাবু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, আনারুল ইসলাম তালুকদার আনার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, যুবদলের আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, যুবদলের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন আকন্দ, বিকাশ ঘোষ, আব্দুল্লাহ আল হেলালি, মাহবুব তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাহফুজুল হাসান মানার, যুগ্ম আহ্বায়ক, রুবেল শিকদার, জাকির হোসেন জুয়েল, ছাত্রদলের আহবায়ক সোলাইমান কবীর পাপ্পু, সদস্য সচিব, অমিত, তাইজুল ইসলাম, শাজাহান আকন্দ, জহিরুল ইসলাম, কামাল, মানিক, ফারুক, প্রমুখ।
এছাড়াও নেত্রকোনা জেলা শাখা জাতীয়বাদী দলের সদস্য শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানায়।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্ব স্ব দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়।
এমএসএম / এমএসএম
নন্দীগ্রামে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা বিএনপি'র শ্রদ্ধা নিবেদন
কালুয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হাটহাজারীর সন্তান হিসেবে মানুষের সেবায় কাজ করে যেতে চাই-মীর হেলাল
বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু
ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
রাণীশংকৈলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন
বাঁশখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
মিরসরাইয়ে মৎস্য ঘেরের মাছ নষ্ট করার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী
হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: কাউনিয়ায় বিএনপি নেতা আহত, তাতী দলের নেতার বিরুদ্ধে মামলা