শাহজাদপুরে জামায়াত-বিএনপির গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
শাহজাদপুরে শান্তি শৃংখলা বজায় রাখতে জামায়াত-বিএনপি ও ছাত্র জনতার গণসমাবেশ, মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শাহজাদপুর হাইস্কুল মাঠে ফ্যাসিষ্ট সরকারের পতন ও ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ ও সহযোদ্ধাদের সন্মানে উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জামায়াত নেতা মওলানা নজরুল ইসলাম, মওলানা আব্দুল লতিফ, মাষ্টার আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জেলা সমন্বয় কমিটির অন্যতম নেতা আব্দুল আজিজ, ছাত্র শিবির নেতা রুহুল আমিন, হাবিবুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি রুহুল আমিন, সাবেক সভাপতি মহিউদ্দিন মহির প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে আল্লাহতালা সরিয়েছে। অনেক রক্তের বিনিময়ে দেশ আজ স্বাধীন হয়েছে। আমরা দীর্ঘদিন আওয়ামীলীগের সন্ত্রাসের কারনে পালিয়ে বেড়িয়েছি। আজ আমরা দীর্ঘদিন পর সমাবেশ করতে পেরেছি। হাসিনা সরকার খুনি সরকার হিসেবে বিবেচিত হয়েছে। তাই খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসি দিতে হবে। দেশের জনগন তাদের যে কোন চক্রান্ত রুখে দিতে প্রস্তত রয়েছে। তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করিনা আমরা ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করাই হল জামায়াতের ইসলামের কাজ। তিনি আরও বলেন, এদেশে হিন্দুরা সংখ্যা লঘু নয়। তারা আমাদের ভাই আমরা ৭ দিন ধরে তাদের বাড়ি ও মন্দির পাহাড়া দিচ্ছি। পরে এক বিশাল মিছিল পৌর এলাকর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এদিকে, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএপির সাধারন সম্পাদক আলহাজ্ব মনির আহমেদের নেতৃত্বে করতোয়া ব্রিজেরে পূর্বপাশে গণসমাবেশ, মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক সরদার মানিক, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলিম, বিএনপি নেতা মো. ময়েন উদ্দিন প্রমূখ।
এমএসএম / এমএসএম
গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন
কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ
তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার টিএসআই আসাদুজ্জামান
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ
মনোহরগঞ্জে ২০ বছরেও সংস্কার হয়নি সড়ক জনদুর্ভোগ চরমে
শেরপুরে শিক্ষার প্রেরণায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার
বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
পেকুয়ায় বন্যার গ্রাসে আনাবিয়া এগ্রো, ক্ষতির আশঙ্কা ২ কোটি টাকা