ঢাকা বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

ভিন্ন প্রেক্ষাপটে টুঙ্গিপাড়ায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৪:৫১

এবার ভিন্ন প্রেক্ষাপটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৪। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বোন শেখ রেহানা দেশের বাইরে থাকলেও অন্যান্যবারের তুলনায় এবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ ব্যাপকভাবে পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। বিগত বছরগুলোতে সরকারীভাবেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পালন করা হতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ অনুষ্ঠানে উপস্থিত থাকতেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বোন শেখ রেহানা। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ও বোন শেখ রেহানা। যে কারণে এবার পিতা ও পরিবারের সদস্যদের মৃত্যু দিবসে উপস্থিত থাকতে পারেননি তারা। এদিকে, এবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছর সরকারীভাবে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের উদ্যোগ না নেয়ায় স্ব-উদ্যোগে সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধনের কাজ করেছে স্থানীয় নেতাকর্মীরা।

শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল ৭ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবর্ক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন এবং মুজিব প্রেমীরা শ্রদ্ধা জানিয়েছেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হবে। বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল। জেলা ও উপজেলা জুড়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের। জাতীয় শোক দিবসে বন্ধ রয়েছে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান।

T.A.S / T.A.S

ধামইরহাটে ১০ মামলার ওয়ারেন্টের আসামী গ্রেফতার

জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা নিশ্চিত করেন: মাশুক

কমলগঞ্জে শিক্ষার্থী মীমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন

নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি দুর্ঘটনা: চালক নিহত

মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, ৪ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে পানি প্রবাহের পথ বন্ধ করায় রাস্তায় জলাবদ্ধতা, চলাচলে জনদূর্ভোগ

সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ: দস্যু আতঙ্ক নিয়েই সাগরে নামছেন শরণখোলার জেলেরা

মাগুরা জেলা কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক, মোবাইল কোর্টে ৪ মাসের কারাদণ্ড

বালাগঞ্জ সরকারি কলেজে উজ্জীবন প্রকাশনা উৎসব

মুরাদনগরে গ্রাম আদালতগুলো সক্রিয় করতে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে সিন্ডিকেট ছাড়াই খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারছেন কৃষকরা

গোদাগাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ১, আহত ১

নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক