কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপি'র দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী
যশোরের কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুই দিনব্যাপী কর্মসূচি দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম সহ সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আলা রেজাউল ইসলাম হুমায়ুন কবীর সুমন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল সহ ১১ টি ইউনিয়ন,পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ও কৃষক দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বক্তৃতাকালে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের দেশে এনে বিচারের দাবী করেন। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দলীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান