জবিতে ছাত্রলীগের কর্মীকে গণধোলাই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আব্দুর রহিম নামের ছাত্রলীগের এক কর্মী উপর গণধোলাইয়ের অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের (১৬ ব্যাচ) একাউন্টিং এন্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে মারধরের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। জানা গেছে, রাতে হিসাববিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ও তার সঙ্গে থাকা তারেক আহমদ একত্রে ক্যাম্পাসে ঢুকেন। তখন রহিমকে চিনে ফেলায় শিক্ষার্থীরা তাকে আটকে রেখে তারেককে ছেড়ে দেয়। পরবর্তীতে রহিমের মোটরসাইকেল ক্যাম্পাসের বাইরে রেখে, তারেক ফের রহিমের কাছে এসে দাঁড়ায়। এরপর বাইক কোথায়, সেটা জানতে চেয়ে তাদের ওপর চড়াও হয় শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জবি শাখা ছাত্রলীগের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতি আব্দুর রহিম ক্যাম্পাসে প্রবেশ করেন। সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ছাত্রলীগ নেতা আব্দুর রহিমকে শেল্টার দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসেন তারেক আহমদ। তিনি নিজেকে জবি শাখা ছাত্রদলের সদস্য হিসেবে পরিচয় দেন। তবে তারেক ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম।
মারধরের শিকার হওয়া আব্দুর রহিম বলেন, গ্রামের বাড়ি থেকে ক্যাম্পাসে এসেছিলাম রেখে যাওয়া বাইক নিতে। ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে ক্যাম্পাসের কাঠালতলা দেখা করতে যায় ১০-১২ জন আমাকে ধরে নিয়ে রফিক ভবনের সামনে এলোপাথাড়ি মারধর করে তারপর অবকাশ ভবনের সামনে আরও ২০-২৫ জন এসে এলোপাথাড়ি মারধর করে তারপর আবারও বিবিএ ভবনের নিচে গিয়ে মারধর করে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী