ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ১৬


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ২:৪৮
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজামারিয়া কান্দি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৬ জন হতাহত হয়েছে । এর মধ্যে একজন নিহত ও ১৫ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সর্নাল জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জের মাধবপুর যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার রাজামারিয়া কান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এক পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।ওসি আরো জানান, তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন