বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাহুড়ি এলাকার চাঞ্চল্যকর দুলী বেগম (২০) হত্যার দায়ে তার স্বামী আল-আমীন সরদার (৫১) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সাথে এক লাখ টাকার অর্থ-দন্ডও দিয়েছেন বিজ্ঞ বিচারক। বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিজ্ঞ বিচারক মোঃ ফাইজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিল। মামলার সংক্ষিপ্ত বিবারন ও রায় বিষয়ে আদালত সুত্র জানায়, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারী সকালে চিতলমারী উপজেলার দরি উমাজুড়ি গ্রামে পিতার বাড়ীতে ফেলে পাষন্ড স্বামী আল আমীন সরদার স্ত্রী দুলী বেগম কে হত্যা করে। এ ঘটনায় পিতা ফহম উদ্দিন বাদী হয়ে ওই দিনই চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয় পার্শ্ববর্ত্তি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোশা সরদারের ছেলে আল আমীন সরদারের সাথে তার মেয়ে দুলী বিবাহ হয়। বিবাহের পর থেকে আল- আমীন যৌতুক দাবীতে দুলী বেগম কে ধারাবহিক নির্যাতন করত। আর এই নির্যাতনের ধারাবহিকতায় ঘটনার দিন দুলী বেগম কে তার পিতার বাড়ীতে গিয়ে হত্যা করে। মামলার তদন্ত শেষে চিতলমারী থানা পুলিশ আল আমীন কে অভিযুক্ত করে ওই বছর ই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ নির্ধারিত স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন ও শুনানী শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষনা করেন। রায়ের আদেশে বলা হয় রায় ঘোষনার দিন থেকে আসামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আফিল করতে পারবেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড