ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ১:০

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে চান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন। হাসপাতালকে দালালমুক্ত করা, রোগীদের হয়রানি বন্ধ এবং চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি।

হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি। হাসপাতালের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে নিজ উদ্যোগে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছেন।

সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে ইকবাল হোসেন বলেন, ‘আমি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমি চলে যাওয়ার পর মানুষ যেন আমার জন্য দোয়া করেন এবং আমাকে মনে রাখেন—এটাই আমার প্রত্যাশা।’

তিনি বলেন, সরকারি হাসপাতালে রোগীরা যেন হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে তিনি আন্তরিক। হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান তিনি।

এ সময় ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবি ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী তাঁর হাতে ফুলের টবসহ একটি ফুলের চারা তুলে দেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক