ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাড়ছে সামাজিক উদ্বেগ

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ১২:৫৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষ ফাঁকি দিয়ে বিভিন্ন পার্ক ও পর্যটন স্পটে ঘোরাঘুরির সময় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে একাধিকবার শিক্ষার্থীদের আটক করার ঘটনা ঘটছে।

গতকাল চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে ঝাউবাগান ও কাঞ্চনচূড়াসহ উপজেলার বিভিন্ন পর্যটন স্পট ও বিনোদনকেন্দ্রে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্কুল ও কলেজের বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়। এর আগেও বিভিন্ন সময়ে ১৭ থেকে ৩৫ জন পর্যন্ত শিক্ষার্থীকে একই পরিস্থিতিতে আটক করা হয়েছিল। তবে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাদের ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কাউন্সেলিং করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের জিম্মায় তাদের সোপর্দ করা হয়েছে।

শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে এভাবে বিনোদনকেন্দ্রে ঘুরে বেড়ানোর ক্রমবর্ধমান প্রবণতায় শিক্ষক ও অভিভাবকদের মাঝে গভীর উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা বিষয়টিকে কেবল সাধারণ কোনো কিশোরসুলভ চপলতা হিসেবে না দেখে একটি বহুমাত্রিক সামাজিক ও মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করছেন। তাঁরা মনে করেন, এর পেছনে পারিবারিক নজরদারির ঘাটতি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এবং মানসিক স্বাস্থ্যের মতো গভীর সংকট জড়িয়ে রয়েছে।

মনোবিজ্ঞানীদের মতে, বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থা ও পরিবারের অতিরিক্ত প্রত্যাশার মানসিক চাপ সামাল দিতে না পেরে অনেক শিক্ষার্থী সাময়িক মানসিক স্বস্তির খোঁজে পার্ক বা বিনোদনকেন্দ্রগুলোকে বেছে নেয়। বিশেষ করে যেসব পরিবারে বাবা-মা সন্তানদের পর্যাপ্ত সময় দেন না, সেসব পরিবারের সন্তানদের একাকিত্ব দূর করতে বন্ধুদের সঙ্গে বাইরে অযথা সময় কাটানোর ঝুঁকি বেশি থাকে।

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, স্কুল চলাকালে শিক্ষার্থীদের বাইরে অযথা ঘোরাঘুরি রোধে উপজেলার বিনোদন স্পটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, শ্রেণি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের এভাবে পার্কে নির্জনে ঘুরে বেড়ানো কিশোর বয়সের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশের পরিপন্থী। বিশেষ করে ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের স্কুল ফাঁকি দিয়ে অবাধে ঘোরাঘুরি বন্ধে উপজেলা প্রশাসনের এ নজরদারি ও অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক