ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে আন্তঃজেলা চোরচক্রের ১০ সদস্য আটক


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৩৯

রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরির সময় আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেছেন চোর সিন্ডিকেটের আরও ৮জন সদস্য।বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ আলম।

বৃহস্পতিবার(১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হল - নওগাঁ পত্নীতলার বয়সকইল গ্রামের মৃত হরেনের ছেলে শ্রী শুকুর (২৬), একই গ্রামের নরেশের ছেলে শ্রী নিপন(২৮), বগুড়া শিবগঞ্জের বড়িগঞ্জ গ্রামের মৃত যতিনের ছেলে শী সুমন(৩০), বিল আসড়া গ্রামের মৃত মোসাদ্দেকের ছেলে খাইরুল ইসলাম(৩৫), বুড়িগঞ্জ গ্রামের মানিকের ছেলে শাহাদাৎ হোসেন(২২), একই গ্রামের অশিনির ছেলে সম্পদ(৪৮), শ্রী সঞ্জিত সরকার(৩৬), শিবগঞ্জ সদরের সেকের কোলা গ্রামের চিত্ততরঞ্জনের ছেলে শ্রী মঙ্গল(৩৫, জয়পুরহাট ক্ষেতলালের মহব্বতপুর গ্রামের সুনীলের ছেলে শ্রী অর্জুন(৩২), একই গ্রামের শ্রী নিবারনের ছেলে শ্রী সুপদ(৩৪)। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ আলম জানান, গভীর রাতে বিভিন্ন জেলা থেকে আগত মাছ চোরের একটি সিন্ডিকেট দুর্গাপুর পৌর এলাকার ধরমপুর গ্রামের বিলে কয়েকটি পুকুর থেকে মাছ চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চার দিকে থেকে তাদের ঘিরে ফেলে। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছে থেকে মাছ ধরার বাঁধাই জব্দ করা হয়েছে। তারা আন্ত:জেলা মাছ চুরির সিন্ডিকেটের সদস্য বলে জানা গেছে। থানার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি শ্যালো ইঞ্জিন চালিত বড় স্ট্যারিং গাড়িতে গভীর রাতে ধরমপুর বিলে বাঁধাই জালসহ কয়েকজন ব্যক্তিকে নামতে দেখেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী এ সংবাদ চারদিকে ছড়িয়ে দেয়। পরে জোটবেধে তাদের মাছ চুরির প্রস্তুতির সময় ঘিরে ফেলে আটক করে গণধোলাই দেয় বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

ধরমপুর গ্রামের বাসিন্দা মৎস্যচাষি মো. রাজীব বলেন, প্রায় এক সপ্তাহ আগেও আমার পুকুর থেকে প্রায় ৭লাখ টাকার মাছ চুরি হয়েছে। তারা আমাকে একেবারে নি:স্ব করে ফেলছে। প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ চুরির সংবাদ পাই। বিভিন্ন জেলা থেকে আগত এই চোর সিন্ডিকেট এই অঞ্চলে মাছ চুরি করে আসছিল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই চোর সিন্ডিকেটের ১৮জন সদস্য বিলে নামে। এ সময় ১০জন এক পুকুরে বাঁধাই জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিতে থাকে। আর ৮জন অন্য পুকুরগুলোর পজিশন দেখতে যান। এমন সময় এলাকাবাসীর হাতে তারা আটক হন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, পুকুর থেকে মাছ চুরির সময় আন্ত:জেলা চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে আটক করা হয়। থানায় মামলা হয়েছে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ