ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিনমাস আটকে রাখে ৮ সন্তান


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৪০

এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিনমাস আটকে রেখেছিলেন তার আট ছেলে। খবর পেয়ে উদ্ধার করেছে সেনাবাহিনী।শুক্রবার (১৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)। তিনি গোকর্ণঘাট এলাকার মৃত মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগমের ৯ ছেলে এবং ৩ মেয়ে। একজন ছাড়া বাকি সন্তানরা সম্পত্তির লোভে তাকে তিনমাস একটি ঘরে বন্দি করে রাখেন। মারধর করতেন এবং সঠিক সময়ে খাবারও দিতেন না। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে সেনাবাহিনী।

একইসময় সন্তানদের ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে ডাকা হয় স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদকে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে কানধরে ওঠবস ও মায়ের কাছে ক্ষমা চান সন্তানরা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক