পাইকগাছায় প্রায় দেড়শতাধিক বিঘার চিংড়ী ঘের জবর দখলের অভিযোগ সংবাদ সম্মেলন
খুলনার পাইকগাছায় ১২৫ বিঘার চিংড়ী ঘের জবর দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ঘের মালিক আয়ুব আলী গাজী ও শেখ ফসিয়ার রহমান উপজেলার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন গণ ঘেরের পক্ষে আয়ুব আলী বলেন, উপজেলার নোয়ালতলা মৌজায় ১১৯ বিঘা জমিতে ডিডমুলে জমি রেজিষ্ট্রেশন করে। যার রেজিঃ নম্বর ২৯৭/২০। তারা জমির মালিকদের হারির টাকা পরিশোধ করে ২০২৪ সালে চিংড়ী চাষ শুরু করে। অন্য দিকে ফসিয়ার রহমান বলেন, তিনি নিজ পৈত্রিক ৬ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ী চাষ করে আসছেন। এসময় সংবাদ সম্মেলনে দুজনই বলেন, প্রতিপক্ষ শেখ আনারুল ইসলাম বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বহিরাগত লোকজন নিয়ে আমাদের ঘের জবর দখল করে নিয়েছে। ভাংচুর করেছে বাসা বাড়ী, লুটপাট করে সবকিছু।
যাতে ফসিয়ার রহমানের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে গণঘেরের মালিকদের ১৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে প্রকাশ করেন। এ ব্যাপারে শেখ আনারুল ইসলাম বলেন, আমার ঘের যারা লুপট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারাই সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান