বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারের কলেজ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সাইড ওয়ালে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মাইক্রোবাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী নিহত হন। নিহতরা হলেন—তায়েবা (গৃহকর্মী), মমিনুল ইসলাম (প্রাইভেট চাকরিজীবী) ও শিউলি বেগম (গৃহিণী)। তাদের সবার বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকায়। নিহত মমিনুল ও শিউলি সম্পর্কে ভাই-বোন।
আহতদের মধ্যে রয়েছেন—ফাতেমা জান্নাত ইলহাম (দেড় বছর), মরজিনা খাতুন, রুমি, হেলেনা, তৌসিফ ও ফাতেমা। তাদের দ্রুত উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. সাহেদ আলী জানান, বিকট শব্দ শুনে বাইরে এসে তিনি দেখেন মাইক্রোবাসটিতে আগুন জ্বলছে। এ সময় জানালা ভেঙে কয়েকজন যাত্রী বাইরে পড়ে যান। গাড়িটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৪ জন নারী। একটি শিশু অলৌকিকভাবে অক্ষত রয়েছে।
স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের ইনচার্জ বখতিয়ার হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।”
দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল পৌনে ৯টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত গাড়ির নম্বর ঢাকা মেট্রো-চ-১৯-৩০৪১।
এদিকে আহত মরজিনা খাতুন দাবি করেন, তার ভ্যানিটি ব্যাগে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকা দুর্ঘটনার পর হারিয়ে গেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মর্তুজা নুর বলেন, “ঘটনাস্থলে অনেক মানুষ ছিল। হারিয়ে যাওয়া টাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন