নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর আনওয়ারুল উলুম আলিম মাদ্রাসায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, মোস্তফাপুর শাখার উদ্যোগে পুরস্কার বিতরণ, সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার মাদ্রাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান ক্বারী মাওলানা আব্দুন নূর এবং সঞ্চালনা করেন সহকারী ক্বারী শামছুল হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের সহীহ তিলাওয়াত ও দ্বীনি শিক্ষার প্রসারে ফুলতলী ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ও মোস্তফাপুর শাখা দারুল কিরাতের প্রধান ক্বারী মাওলানা আব্দুন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস শহীদ।
এছাড়া বক্তব্য দেন সহকারী ক্বারী ক্বারী আলম নূর চাকলাদার এবং সহকারী ক্বারী ও ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ মুজির উদ্দিন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দারুল কিরাতের বিভিন্ন স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে কুরআনের খেদমত আগামী প্রজন্মের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫