গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে ঠিকাদারের সংবাদ সম্মেলন
গাজীপুরের শ্রীপুরে ভূমি দস্যু আফাজ মোল্লা কর্তৃক মিথ্যা অপবাদ দিয়ে ঠিকাদার ও আওয়ামীলীগ কর্মী ওয়াদুদ মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র, গণমাধ্যম কর্মীদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এবং অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঠিকাদার। শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
ভুক্তভোগী ওয়াদুদ মোল্লা শ্রীপুর পৌরসভার ৪নং ওয়াডের্র পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার মৃত আবুল কালামের ছেলে। সে পেশায় একজন ঠিকাদার এবং রাজনৈতিক কর্মী। তিনি দীর্ঘদিন যাবত সুনামের সাথে শ্রীপুরে ঠিকাদারী ও রাজনীতি করে আসছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওয়াদুদ মোল্লা সাংবাদিকদের বলেন, আমি পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার সুশীল সমাজে বসবাসকারী। পেশায় আমি একজন ঠিকাদার। আমি কোনদিন অবৈধ কোন কাজে লিপ্ত ছিলাম না। কিন্তু হঠাৎ করে কয়েকটি সংবাদপত্রে আমার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করে। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন মুলত আমার ব্যবসা দখলে নিতে আমার রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা, সাজানো মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে।
তিনি বক্তব্য বলেন, আফাজ মোল্লা ও তার ভাই হেলাল মোল্লাসহ তাদের ২০/২৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে প্রতিদিন আমার বাড়ীতে হামলা করার চেষ্টা করে। স্থানীয় গুডম্যান ফার্মাসিউটিক্যালস এবং এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড কারখানা থেকে বৈধ ওয়ার্ক অর্ডার (কাজের আদেশ) নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি। তারা আমাকে কারখানায় প্রবেশ করতে নিষেধ করে। প্রতিনিয়ত আমাকে প্রাণ নাশের হুমকি দেয় এবং আমার রক্ত দিয়ে গোসল করবে বলে এলাকায় প্রচার করে।
সংবাদ সম্মেলন ওয়াদুদ মোল্লা তার লিখিত বক্তব্যে আরো বলেন, আমি দীর্ঘদিন যাবত শ্রীপুরে অত্যন্ত সুনামের সাথে ঠিকাদারী ও রাজনীতি করে আসছি। আমার ঠিকাদারী ও রাজনৈতিক জীবনে কোনোদিন কেউ দুর্নামের কলঙ্ক লেপন করতে পারেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে করছে বিএনপির স্থানীয় নেতা জনৈক আফাজ মোল্লা ও তার ভাই হেলাল মোল্লা। তাদের ষড়যন্ত্রের উদ্দেশ্যে হলো আমাকে মাদক ব্যবসায়ী আখ্যা দেয়া। ষড়যন্ত্রের অংশ হিসেবে আফাজ মোল্লা এলাকার কিছু নিরীহ ব্যাক্তিকে টাকার বিনিময়ে আমাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করায়। উক্ত ঘটনাটি কয়েকজন গণমাধ্যম কর্মীদের কাছে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়। ঠিকাদার ওয়াদুদ মোল্লা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, সাজানো মানববন্ধন ও বিক্ষোভের সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান। সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ মিথ্যা ও সাজানো মানববন্ধন এবং বিক্ষোভের সংবাদ পরিহার করে সত্যতা যাচাই করুন।
অভিযুক্ত আফাজ মোল্লা সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান