ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে রাস্তা ঘাট পরিষ্কারে নেমেছে রোভার স্কাউট সদস্যরা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২৪ বিকাল ৫:৯
শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের খবরে নওগাঁর নিয়ামতপুরে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী ও জনতা। রাস্তা ও ফুটপাতের ময়লা আবর্জনা পরিষ্কার করছে নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যরা। শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতে মাঠে নেমেছে রোভার স্কাউট সদস্যরা।
ঝাড়ু হাতে নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য মাহফুজুর রহমান কাওসার, সোহেল, সারোয়ার জাহান, মেহেদী হাসান, সৌরভ, মোস্তাকিম, লিজা খাতুন, নিহারিকা নিশাত, রুবাইয়া, ঝুমুর বলেন, নিয়ামতপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। বাজারের সকল ব্যবসায়ী ও নিয়ামতপুর বাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা নিজ নিজ ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তা ঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভিন্ন খাবার দোকান ও হোটেলে আপনারা খাবার ঢেকে রাখবেন এবং পরিস্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশন করবেন। সকল দোকানীদের আহ্বান জানায় আপনারা পঁচা বাঁশি খাবার বিক্রয় থেকে বিরত থাকবেন। দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করছে আপনারা সাধারণ জনগণের ও দেশের স্বার্থে সকল পন্য ও খাবারের দাম কম রাখবেন। সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অফিসে ঝুড়ি ব্যবহার করবেন এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন। এতে আমাদের দেশ ও নিয়ামতপুর সুন্দর থাকবে। নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা স্যার বলেন, আমার একটি সুন্দর দেশ গড়তে চাই। নিয়ামতপুর কে সুন্দর করে সাজাতে চাই। সকল অফিস ঘুষ, দূর্নীতি ও দালাল মুক্ত দেখতে চাই। নিয়ামতপুর বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন করার কাজে ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা করেন তিনি।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত