ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পাশে দাঁড়ালো বিএনপি নেতারা

লোহাগড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জবর দখলের চেষ্টা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ২:০

নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী এলাকার মালোপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ১০ শতক জমি জবর দখলের অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক একজন নেতার বিরুদ্ধে। ঘটনার পর ওই ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে ভুক্তভোগীর এহেন দু:সময়ে তার পাশে দাঁড়িয়েছে স্হানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

থানায়,দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকার মৃত জিতেন্দ্রনাথ সরকারের ছেলে উত্তম সরকার ও তার ভাই পৈতৃক সূত্রে ৮৬ নং কুন্দশী মৌজায় ১৯৭ নং খতিয়ানে আরএস ২৮৩ দাগে ৪০ শতক জমি ভোগদখল করে আসছিল।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে , গত ১৪ আগষ্ট সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা সলিমুল্লাহ পাপ্পু'র নেতৃত্বে ১২০/১৫০ জনের একদল দূর্বৃত্ত অতর্কিতভাবে উত্তম সরকারের ৪০ শতক জমির মধ্যে ১০ শতক জমি দখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন।

ভুক্তভোগী উত্তম সরকার কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন,
'জমি জবর দখলের সময় দূর্বৃত্তদের বাঁধা দিলে তারা, অশ্লীল ভাষায় গালিগালাজ করে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি ১৬ আগষ্ট স্হানীয় থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন এবং তিনি সৃষ্ট ঘটনার বিচার চেয়েছেন'।

এদিকে লোহাগড়ার মালোপাড়ায় একজন আওয়ামী লীগের সাবেক নেতার বিরুদ্ধে জমি জবর দখলের ঘটনা জানাজানি হয়ে গেলে লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, শ্রমিকদল নেতা জহির শেখসহ অন্যরা ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে এবং তার দখল হওয়া জমি উদ্ধারের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবেন বলে আলাপকালে জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা সলিমুল্লাহ পাপ্পু বলেন-আমার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বরং আমার সাড়ে তিনশতক জমি দীর্ঘদিন ধরে তারা যবর দখল করে ভোগ দখল করে আসছে।

কথা হয় লোহাগড়া থানার এসআই ও মল্লিকপুর ইউনিয়নের পুলিশের বিট অফিসার সৈয়দ আলীর সাথে।  তিনি গণমাধ্যমকর্মীদের বলেন,  'অভিযোগ পাওয়ার পর শনিবার (১৭ আগষ্ট) ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ