ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হিলিতে বাড়ির অবৈধ সীমানা প্রাচীর উত্তোলনের প্রতিবাদ করায় ১বৃদ্ধা সহ ২ নারীকে পিটিয়ে জখম


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ২:৯

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর এলাকার মধ্যবাসুদেবপুরে (ডাক্তারপাড়া) ১৭ আগষ্ট দুপুরে রাসেলের বাড়িতে হামলা চালিয়ে রাসেলের ৮০ বছরের বৃদ্ধ নানী,রাসেলের মা ও বোনকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই এলাকার এন্তাজ আলী (৫০) এর বিরুদ্ধে। 

হিলি মধ্যবাসুদেবপুর এলাকাবাসীসূত্রে ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন যাবত রাসেলের বাসার পাশের প্রতিবেশী এন্তাজ আলীর নির্মিত একটি অবৈধ  সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে তর্কবিতর্ক চলছিলো। প্রতিবেশী এন্তাজ আলী ও তার পরিবার দীর্ঘদিন যাবত তাদের বাসার উপর থেকে অহেতুকভাবে বিরক্ত করার উদ্দেশ্য রাসেলদের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে ও বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে। 

ভুক্তভোগী রাসেল ও তার পরিবার অবৈধ সীমানা প্রাচীর নির্মাণে প্রতিবাদ ও তাদের ইটপাটকেল ছোঁড়া ও বিরক্ত করার প্রতিবাদ করলে এন্তাজ আলী ও তার পরিবারের লোকজন রাসেলের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি ও পেশীশক্তি প্রয়োগের ভয় দেখাতো। এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উভযপক্ষকে নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করে। কিন্তু এন্তাজ আলী ও তার পরিবার পুনরায় রাসেলের পরিবারকে হেয় প্রতিপন্ন করে ও বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে।

এরই ধারাবাহিকতায় ১৭ আগষ্ট ২০২৪ দুপুরে  রাসেল বাসায় অনুপস্থিত থাকার সুযোগে রাসেলের নানীকে রাসেলের মা হাসিনা(৫৫) ও রাসেলের বোন হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুর্শিদা (২২) কে চুল ধরে টেনে হিঁচড়ে জিম্মি  ও শ্লীলতাহানি করার উদ্দেশ্যে এন্তাজ আলী, এন্তাজ আলীর স্ত্রী পারুল ও মেয়ে ইরিনা সহ কয়েকজন আক্রমণ করে।  এরপর তারা হাতুড়ি ও লাঠি দিয়ে রাসেলের মা ও বোনকে আঘাত করে বলে জানা গেছে। 

এছাড়াও স্থানীয় বাসিন্দা গোলনাহার বেগম জানান, রাসেলের বোন শিক্ষার্থী মুর্শিদা কে এন্তাজ আলীর স্ত্রী পারুল ও মেয়ে ইরিনা  চুল ধরে টেনে তাদের বাসায় ঢুকানোর চেষ্টা করে ও এন্তাজ আলী এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে গোলনাহার বেগম ও স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে। তিনি আরও জানান ইতিপূর্বে কোন ঝগড়া বিবাদ হলে এন্তাজ আলীর মেয়ে ইরিনা কৌশলে তাদের বাসার উপর থেকে শুধু রাসেলদের বাসার অংশটুকু মোবাইলে ভিডিওধারণ করে, যাতেকরে মনে হয় রাসেল ও তার পরিবার ঝগড়া বিবাদ করে। কিন্তু  এন্তাজ আলীর পরিবারের গালিগালাজের ভিডিওচিত্র থাকেনা। 

রাসেলের মা ও বোন  জানান, তাদের উপর অন্যায়ভাবে আক্রমণ ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন  অংশে আঘাত করে। রাসেলের বোন  মুর্শিদা অভিযোগ করেন তাকে টানাহেঁচড়ার সময় তার গলায় থাকা ৫ আনা পরিমাণ স্বর্নের চেইন এন্তাজের স্ত্রী ও মেয়ে গলা থেকে টান দিয়ে ছিনিয়ে নেয়। এছাড়াও তার কানে থাকা সুইসুতা ডিজাইনের  ৩ আনা পরিমাণস্বর্ণের দুল পড়ে যায়। সবমিলিয়ে প্রায় ৮ আনা পরিমান স্বর্নলংকার তারা নিয়ে নেয়।যার বাজার মুল্য আনুমানিক ৫০- ৬০ হাজার টাকা। 
তাই, রাসেলের পরিবার ও স্থানীয় সচেতন এলাকাবাসীর দাবী ভবিষ্যতে এন্তাজ ও তার পরিবার রাসেলের পরিবারকে কোন প্রকার জুলুম নির্যাতন না করতে পারে এবং এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে  সেইজন্য হামলাকারী এন্তাজ ও তার পরিবারের যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট