ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পাসপোর্ট অফিসে দালাল নির্মুলে শেকৃবি শিক্ষার্থীদের অভিযান


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৩:৩৮

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে একজন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার ( আগষ্ট) বেলা ১১.৩০ মিনিটে তাকে আটক করে শিক্ষার্থীরা।আটককৃত ব্যাক্তির নাম মনসুর আহম্মেদ। তিনি  ভোলার পদ্দামোনসা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন থেকে ঢাকায় থাকানে বলে জানা যায়।

মূলত বৈষম্য বিরোধী ছাত্রআন্দলেন শিক্ষার্থীরা তাদের কর্মসূচির অংশ হিসাবে আজ বেলা ১০.৩০ মিনিটের দিকে পাসপোর্ট অফিসে অভিযানের উদ্দেশ্য যান। সেখানে শিক্ষার্থীদের দেখে তাদের কাছে অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে অভিযোগে ভিত্তিতে এক দালালকে আটক করে শিক্ষার্থীরা।আটকৃত ব্যাক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় পাসপোর্ট  অফিসের নিরাপত্তা কর্মী কাইয়ুম , রানা( ড্রাইভার), মিন্টু( ড্রাইভার ), আশরাফুল, জমিস জাহাঙ্গীর সহ আরো প্রায় ২০০ থেকে৩০০ জন এই চক্রের মধ্যে রয়েছে। এছাড়াও পাসপোর্ট অফিস সংলগ্ন স্টেশনারি এবং ফটোকপির  অধিকাংশ দোকান এই চক্রের সাথে জড়িত।

তবে চক্রের অন্য দালালদের ধরার উদ্দেশ্য আবারো পাসপোর্ট অফিস গেলে কাউকেই পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মী কাইয়ুম এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সংযোগ স্থাপন করতে ব্যার্থ হয়। এবং দোকান গুলোতে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দোকানদার দোকান ছেড়ে চলে যায় সাথে একে অপরকে চিনেননা বলেও দাবি করে।

উল্লেখ্য, এর আগেও আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে হাতেনাতে দালাল আটক করেছিল শেকৃবির শিক্ষার্থীরা।পাসপোর্ট করতে ব্যাক্তি ভেদে ৪৫ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার বা তার অধিক টাকা নিয়ে থাকেন বলে জানা যায় এই সকল দালাল চক্র।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু