ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে গবেষণা ছুটি শেষে বিনা অনুমতিতে দীর্ঘ অনুপস্থিত থাকার অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।অফিস আদেশ সূত্রে জানা যায়, আইসিটি বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের Old Dominion University এর অধীনে পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে তিনি যোগদান না করে ১০ জুন, ২০২৩ হতে ০৯ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত ০১ (এক) বছরের শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাঁর আবেদনটি ২ অক্টোবর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৮৮ তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি।
স্ট্যান্ডিং কমিটির সুপারিশ অনুযায়ী তাঁকে ১৫ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে অফিস স্মারক নং-১২৬/শিক্ষা/ইবি-২০২৩/৯৬৮, তারিখ-১৭/১০/২০২৩ সম্বলিতপত্রে আগামী ০১ মাসের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হলে তিনি যোগদান না করে পুনরায় দ্বিতীয় মেয়াদে ১০ জুন, ২০২৪ হতে ০৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ০১ (এক) বছর শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তাঁর আবেদনটি গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৯৬ তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি। উক্ত স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্মারক নং-১২৬/শিক্ষা/ইবি-২০২৪/৬৪, তারিখ-০৩/১১/২০২৪ সম্বলিত পত্রে আগামী ০১ মাসের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলে তিনি যোগদান না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন।
তিনি কর্মস্থলে যোগদান না করায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭ তম (সাধারণ) সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর বিরুদ্ধে কি ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অপরাধের মাত্রা নির্ধারণপূর্বক শান্তির ধরণ নির্ধারণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১ তম (সাধারণ) সভার ১২৬ নং সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ-এর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির চরম লঙ্ঘন হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩(এইচ) ধারা মোতাবেক তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১) (এফ) ধারা মোতাবেক গত ১০ জুন, ২০২৩ তারিখ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে তাকে অপসারণ (Dismissal from Service) করা হয়।
এমএসএম / এমএসএম
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের