মানিকগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে মৌমাছি (ভিমরুল) কামড়ে শোভা রাণী শীল (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগষ্ট )রাত সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শোভা রাণী শীল উপজেলার গালা ইউনিয়নের কালই গোপালপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র শীলের স্ত্রী। মৃতকালে তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে পাট ক্ষেতে পাটপাতা আনতে গেলে সেখানেই মৌমাছি (ভিমরুল) তাকে আক্রমণ করে এবং শরীরে একাধিক হুল ফোটায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে স্থানীয় ঝিটকা বাজারে আবির মেডিকেলে নেয়া হয় । এরপর অবস্থা আশংকাজনক হলে তাকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ফরিদ খান (তাছির) জানান, শুনেছি শনিবার বিকেলে শোভা রাণী শীলকে মৌমাছি কামড়িয়েছে। পরে রাতেই তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট একই উপজেলার যাত্রাপুর গ্রামের সামিরা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয় এবং আরও তিনজন শিশু আহত হয়। তারা একই পরিবারের চাচাতো ভাইবোন ছিল।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied