ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ব্লক-বাটিক উপকরণ বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৩:৩৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সচ্ছলতা আনয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ব্লক-বাটিকের বিভিন্ন উপকরণ প্রদান করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এপি কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁওয়ের এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন, নেলসন সরেন, পারুল বেগম প্রমুখ।

সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, করোনা পরিস্থিতির কারণে দরিদ্র পরিবারের সমস্যার অন্ত নেই। পরিস্থিতি বিবেচনায় এসব পরিবারের সদস্যদের এক মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ ২০ জন সুবিধাভোগী উদ্যোক্তার মাঝে বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হলো। এসব উপকরণ ব্যবহার করে ব্লক-বাটিকের কাজ শুরু করতে পারবে, যা তাদের পারিবারিক আয়-রোজগার ও আর্থিকভাবে লাভবানে সহায়ক হবে। ভবিষ্যতে এ জাতীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিনামূল্যে বিতরণকৃত ব্লক-বাটিক উপকরণের মধ্যে ছিল- জনপ্রতি ২ হাজার ৯০০ টাকা মূল্যের বড়, ছোট, মাঝারি ও পাতলা সাইজের মোট ৪ ধরনের ১৩টি ডায়াস, পেস্ট, রং ও কাপড়সহ অন্যান্য উপকরণ।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে