শরণখোলায় উপকূলীয় মৎস্যজীবীদের সুরক্ষা ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবনতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা সংক্রান্ত সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক দিনব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক জেলেদের সংকটগুলো গভীরভাবে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে 'ফিসনেট' (FISHNET) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'উত্তরণ' এই কর্মশালার আয়োজন করে। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশবিদ মো. রফিকুল ইসলাম মন্টু। তিনি উপকূলীয় মৎস্যজীবীদের জীবনের বহুমুখী ঝুঁকি ও সেসব বিষয়ে গভীর অনুসন্ধানের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উঠে আসে যে, উপকূলের জেলেরা কেবল প্রাকৃতিক দুর্যোগেরই শিকার নন, বরং তারা অসাধু সিন্ডিকেট ও ঋণের জালে আষ্টেপৃষ্ঠে বন্দি। সঠিক ও তথ্যসমৃদ্ধ অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমেই তাদের এই দীর্ঘস্থায়ী সমস্যার টেকসই সমাধান এবং নীতিনির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণ সম্ভব।
প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সাধারণ সংবাদের বাইরে গিয়ে সংকটের পেছনের মূল কারণ (Root Causes) খুঁজে বের করার ওপর। বক্তারা বলেন, উপকূলের প্রান্তিক মৎস্যজীবীদের কণ্ঠস্বর অনেক সময় মূলধারার সংবাদে উপেক্ষিত থাকে। কলম ও ক্যামেরার মাধ্যমে তাদের প্রকৃত জীবনসংগ্রাম ও অধিকারের কথা বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিসনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. রেজাওয়াউন হক চৌধুরী, মেইল এন্ড সেফগার্ডিং অফিসার আতিকা আজরা আয়ন, এডভুকেসি অফিসার মো. মিজানুর রহমান এবং উত্তরণের এরিয়া ম্যানেজার নাজমিন নাহার।
অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ ধরনের কারিগরি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ তাদের আগামীর প্রতিবেদনগুলোকে আরও তথ্যসমৃদ্ধ, বস্তুনিষ্ঠ ও প্রভাববিস্তারী করতে সহায়ক ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ
রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন
কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন
ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত
লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা
নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও
পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন
নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত