ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না : মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮-২-২০২৬ বিকাল ৭:৫৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলার সরকারি সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি, কোন কোন কাজগুলো করা হচ্ছে আর কোন কাজগুলো চলবে।
তিনি বলেন, এরই মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি দল এসেছে। জমি দেখে আজকেই নির্ধারণ করবেন। আশা করছি ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি শুরু হবে। ঠাকুরগাঁওয়ের জন্য এটি একটি ভালো খবর। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। এ বিষয়ে পুলিশ প্রশাসন কাজ করবে। এ ছাড়া, স্বাস্থ্যসেবার মান উন্নত করা ও ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ চলছে। নারীদের কার্যক্রমের জন্য যে ধরনের উন্নয়ন কর্মসূচি আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া, নানা কার্যক্রম নিয়ে কথা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না। এজন্য দুদক কাজ করবে। যারা দুর্নীতি করবে, দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশয় দেইনি, দেবও না।
তিনি বলেন, আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা আমাদের প্রধানমন্ত্রীর বড় একটা কর্মসূচি। সে কর্মসূচিটা অবিলম্বে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এরমধ্যে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে কাজ চলছে।

 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার